logo

১৯ তারিখ ঘিরে সতর্ক অবস্থানে এসআরবি

১৯ তারিখ ঘিরে সতর্ক অবস্থানে এসআরবি
এসআরবির লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী। ছবি : এশিয়া পোস্ট

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে স্পেশাল রেসপন্স ব্যটালিয়ন (এসআরবি)।

বুধবার (১৮ নভেম্বর) এসআরবির মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান এসআরবির লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

Advertisement

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড, সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে পুলিশ, বিজিবি, আনসার এবং স্পেশাল রেসপন্স (এসআরবি)-র সমন্বয়ে গঠিত একটি শক্তিশালী ‘কম্পোজিট ফোর্স’ দিনরাত গোপালগঞ্জে মাঠে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, শুধু গোপালগঞ্জ নয়, সারা দেশেই যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে এসআরবি কঠোর অবস্থানে রয়েছি।

তিনি বলেন, গোপালগঞ্জের পরিস্থিতি মোকাবিলায় সেখানে পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর পাশাপাশি এসআরবি-র দুটি ব্যাটালিয়ন সরাসরি সম্পৃক্ত রয়েছে। এর মধ্যে রয়েছে এসআরবি-৬ এবং ফরিদপুর থেকে যাওয়া এসআরবি-১০ ব্যাটালিয়নের একটি অংশ রয়েছে।