logo
Advertisement

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহসভাপতি হানিফ মিয়াকে সংবর্ধনা

এশিয়া পোস্ট নিউজ
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহসভাপতি হানিফ মিয়াকে সংবর্ধনা
মুক্তিযোদ্ধা মো. হানিফ মিয়াকে মাতৃভূমি কার্যালয়ে এক অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয়। ছবি: সংগৃহীত

মাতৃভূমি গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. হানিফ মিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মনোনীত হয়েছেন। গত ১৬ জুন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী কমিটির সভায় সর্বসম্মত সিদ্ধান্তক্রমে তাকে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদ হতে সহসভাপতি পদে পদোন্নতি দেওয়া হয়।

Advertisement

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি গত ৩০ জুলাই তাকে হস্তান্তর করা হয়। চিঠিতে সভাপতি আশা প্রকাশ করে লেখেন, আপনার এই পদোন্নতি আগামী দিনে বিএনপি ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কর্মকাণ্ডকে গতিশীল করবে বলে আমরা বিশ্বাস করি। আমরা আপনার সর্বাত্মক সাফল্য কামনা করছি।

মাতৃভূমি গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. হানিফ মিয়ার এ পদোন্নতিতে মঙ্গলবার (১৮ আগস্ট) মাতৃভূমি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মাতৃভূমি গ্রুপের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

মাতৃভূমি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. মাইনউদ্দিন মিয়া তার হাতে ফুলের তোড়া তুলে দেন। এ সময় আবেগ আপ্লুত বীর মুক্তিযোদ্ধা মো. হানিফ মিয়া বলেন, আমার এ পদোন্নতি দেওয়ায় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান এবং মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

‘আমি তরুণ বয়সে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য মুক্তিযুদ্ধ করেছিলাম। এখন শেষ বয়সে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায় দেশ গড়ায় ভূমিকা রাখতে চাই। একইসঙ্গে মাতৃভূমি গ্রুপের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নতি, দেশের অবকাঠামো পরিবর্তন ও বেকার সমস্যা সমাধানে অগ্রণী ভুমিকা রাখতে চাই।’

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মাতৃভূমি গ্রুপের পরিচালক (অর্থ) মো. ফিরোজ আলম, পরিচালক (ক্রয়) মো. মহিউদ্দিন মিয়া, পারিচালক (মার্কেটিং) মো. জহিরুল ইসলাম, কনসালট্যান্ট হাসান আব্দুল্লাহ, এক্সিকিউটিভ ডিরেক্টর তরিকুল ইসলামসহ গ্রুপের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।