সংবিধান সংস্কার পরিষদের শপথ থেকে বেরিয়ে গেলেন রুমিন ফারহানা

জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামায়াতের নির্বাচিত সংসদ সদস্যরা। এ সময় ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা সেখান থেকে চলে যান।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এই অনুষ্ঠান হয়। শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
পৌঁছাতে দেরি হওয়ায় জামায়াত ও স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে শপথ নেন ঢাকা–৬ আসনের বিএনপির নির্বাচিত সংসদ সদস্য ইশরাক হোসেন। তবে তিনিও সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিয়ে সেখান থেকে চলে যান।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা।