logo

নতুন কর্মসূচির ঘোষণা নাসীরুদ্দীন পাটওয়ারীর

নতুন কর্মসূচির ঘোষণা নাসীরুদ্দীন পাটওয়ারীর

‘ঢাকা আজাদি’ শিরোনামে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। 

গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এ ঘোষণা দেন তিনি। 

ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, ‘আসছে আগামী প্রচারণা: ঢাকা আজাদি। আমরা ঢাকা শহরের প্রতিটি ওয়ার্ডে যাব, মানুষের কথা শুনছি, সমাজ গুছিয়ে নেব, দুর্নীতি, অন্যায়, অব্যবস্থাপনার বিরুদ্ধে লড়াই করব।’

বাংলাদেশের সুন্দর ভবিষ্যতের জন্য জেগে উঠবে ঢাকা উল্লেখ করে তিনি লেখেন, ‘Dhaka will be Azad’।

পোস্টে #DhakaAzadi হ্যাশট্যাগ ব্যবহার করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি সবাইকে ‘Azadi Jatra - আজাদি যাত্রা’ অনুসরণের আহ্বান জানান।