বনানীতে ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করলেন তারেক রহমান

প্রাণীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে ‘ফ্রি অ্যানিমেল ক্লিনিক’ উদ্বোধন করেছেন বিএনপির চেয়ারম্যান ও বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (বাওয়া) প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীর কে ব্লকের ২৪ নম্বর রোডের ১৮ নম্বর ভবনে এ ক্লিনিকের উদ্বোধন করেন তিনি।
বাওয়ার নেতারা জানান, ‘দেশ হোক সকল প্রাণের নিরাপদ আবাসস্থল’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দেশজুড়ে প্রাণী ও প্রকৃতি সংরক্ষণে স্বেচ্ছার ভূমিকা পালনের পাশাপাশি ঢাকা শহর প্রাণীদের জরুরি চিকিৎসা সহায়তায় একটি বিনামূল্যে এম্বুলেন্স সেবা পরিচালনা করে আসছে।
তারা আরও জানান, আহত কিংবা অসুস্থ প্রাণীদের দ্রুত চিকিৎসার আওতায় আনা গেলে তাদের প্রাণহানি কমবে। মানুষকেও প্রাণী রক্ষায় আরও সোচ্চার হতে হবে।