‘হ্যাঁ’ ভোট নিয়ে বিএনপির অবস্থান স্পষ্ট করলেন ইশরাক

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী করতে প্রচারণা চালাচ্ছে অন্তর্বর্তী সরকারের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল।
এক্ষেত্রে গণভোটে বিএনপির অবস্থান নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে। এবার সে আলোচনার জবাব দিলেন দলটির নেতা ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
গণভোটে বিএনপি ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। রোববার (১৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে ইশরাক হোসেন এ কথা বলেন।
ফেসবুক পোস্টে ইশরাক হোসেন লিখেছেন, অবশ্যই আমরা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে। এটি একটি মীমাংসিত বিষয়— এ নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই। জনগণের সিদ্ধান্তই চূড়ান্ত।