ন্যূনতম গণতন্ত্রের পথে যাত্রা শুরু হয়েছে: রুহিন হোসেন প্রিন্স
এশিয়া পোস্ট প্রতিবেদক

বাংলাদেশে ন্যূনতম গণতন্ত্রের পথে যাত্রা শুরু হয়েছে এবং কোনো অপশক্তি এটিকে পেছনে টেনে নিতে পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
সম্প্রতি এশিয়া পোস্টের ‘আলাপন’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, দীর্ঘ সংগ্রামের পর দেশ এখন একটি গণতান্ত্রিক পরিবেশের দিকে এগোচ্ছে।
রুহিন হোসেন প্রিন্স বলেন, অন্তর্বর্তী সরকার শুরু থেকেই নির্বাচন ব্যবস্থা সংস্কারের সুস্পষ্ট পথরেখা দিলে অনেক সংকট এড়ানো যেত। লুটপাট ও দুর্নীতি পুরোপুরি বন্ধ না হলেও নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি হওয়া একটি বড় অর্জন।
তিনি বলেন, দেশবাসীর উচিত সব সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হওয়া। সাদাকে সাদা এবং কালোকে কালো বলার সাহস নিয়ে যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করলে বাংলাদেশ প্রকৃত রক্ষাকবচ পাবে।




