অনৈতিক কর্মকাণ্ডে বিএনপি নেতা বহিষ্কার
এশিয়া পোস্ট ডেস্ক

ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজমকে বহিষ্কার করা হয়েছে। অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে বিএনপি।
রোববার (৬ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ শাখার দপ্তরের দায়িত্বে থাকা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান মিন্টুর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আলী আজমকে তার পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ব্যক্তির সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক ও সাংগঠনিক যোগাযোগ না রাখার জন্য দলের সব স্তরের নেতাকর্মীর প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিনও বহিষ্কারের এ তথ্য জানিয়েছেন।



