Advertisement

নয়াপল্টনে পদবঞ্চিত যুবদল নেতাদের অবস্থান

এশিয়া পোস্ট প্রতিবেদক
নয়াপল্টনে পদবঞ্চিত যুবদল নেতাদের অবস্থান
ছবি: এশিয়া পোস্ট

সদ্যঘোষিত যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যোগ্যতার ভিত্তিতে মূল্যায়নের দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন) শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে যুবদল ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতৃবৃন্দের একাংশ অংশ নেন।

বিক্ষুব্ধ ও পদবঞ্চিত নেতাকর্মীদের অভিযোগ, দলের জন্য দীর্ঘদিন রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম ও জেল-জুলুমের শিকার হওয়া সত্ত্বেও সদ্যঘোষিত কমিটিতে তাদের অবমূল্যায়ন করা হয়েছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক নেতৃবৃন্দ: সদ্য সাবেক সহসাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন ও রিয়ন তালুকদার (সাবেক গ্রাম সরকার বিষয়ক সম্পাদক), অলি উদ্দিন সুমন দেওয়ান (সহসাংগঠনিক সম্পাদক), অ্যাডভোকেট আব্দুর রহিম (প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক), আমান উল্লাহ বিপুল (সহক্রীড়া সম্পাদক), গোলাম ফারুক (সহসাংগঠনিক সম্পাদক), ডা. বাছেদুর রহমান সোহেল (সাবেক সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক), মেহেদী হাসান (সহত্রাণ ও পুনর্বাসন সম্পাদক), শফিউল বাসার সজল (সাবেক সদস্য), হাফিজুর রহমান হাফিজ (সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর যুবদল)।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ: সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম রফিক, হুমায়ূন কবির, সাজ্জাদ হোসেন উজ্জ্বল, জাকির খান, ও সুরুজ মন্ডল। সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসান, মিজানুর রহমান সোহাগ ও মাহফুজুর রহমান। সহসাধারণ সম্পাদক কাজী মেজবাউল আলম ও সুলতান মাহমুদ তুষার। সহসম্পাদক খালেদ মাহমুদ মাসুদ ও আনোয়ার জাহিদ, সাবেক সহসাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম, গোলাম আযম সেকত ও মাসুদ সরকার।

এ ছাড়া ছিলেন মিরাজ আজিম (ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক), স্বপন কুমার মন্ডল (জলবায়ুবিষয়ক সম্পাদক), মাজেদুল ইসলাম মাসুম (সাবেক সহ-ক্রীড়া সম্পাদক), আজিম পাটোয়ারী এবং মহিবুল্লাহ জয় সাবেক সদস্য। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের সাবেক সহসভাপতি নজরুল ইসলাম নাহিদ, মো. ফরিদ হোসেন খান, শরীফ মোহাম্মদ আল দিপু ও কবির আহমদ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক ছাত্রনেতা খন্দকার আমিনুল ইসলাম কাকন, মো. নজরুল ইসলাম, এবাদুল হক পারভেজ ও সজিবুল ইসলাম সজীব।

এ ছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রনেতা সবুর খান সাগর, এম কামরুল হাসান, আনিসুর রহমান সুমন, মো. জহিরুল ইসলাম দিদার, মো. জাহিদুল ইসলাম, মোহাম্মদ আরিফ, মাহমুদ খান, জসিম সিদ্দিকী শোভন, আমির হোসেন বাদশা, মো. ফজলুল হক নীরব, খসরু আহমদ হিরন এবং সাঈদ মোহাম্মদ দুলাল হোসেনসহ আরও অনেক নেতাকর্মী।