logo

এবার জামায়াত সেক্রেটারির এক্স অ্যাকাউন্ট হ্যাক

এবার জামায়াত সেক্রেটারির এক্স অ্যাকাউন্ট হ্যাক

বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের পর এবার দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের এক্স অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) তার ছেলে আহমাদ আতাউল্লাহ সালমান ফেসবুকে পোস্ট দিয়ে এ তথ্য নিশ্চিত করেন।

ফেসবুক পোস্টে সালমান বলেন, ‘আব্বুর এক্স/টুইটার আইডিটি হ্যাক হয়েছে। একটি চক্র নির্বাচনকে সামনে রেখে এই চক্রান্ত করছে। কেউ বিভ্রান্ত হবেন না। এর জবাব ১২ তারিখের ব্যালটের মাধ্যমে এই দেশের জনগণ দিবে ইনশাআল্লাহ।’

এর আগে জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স একাউন্ট হ্যাক করে বাজে মন্তব্য করা হয়। যে মন্তব্যের কারণে সারা দেশে সমালোচনার ঝড় বয়ে যায়।