logo
Advertisement

দণ্ডিতদের সাজা কার্যকরে সরকারকে চাপে রাখবে ১১ দল: মাহবুব জুবায়ের

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
দণ্ডিতদের সাজা কার্যকরে সরকারকে চাপে রাখবে ১১ দল: মাহবুব জুবায়ের
জামায়াতে ইসলামীর মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের। ছবি : এশিয়া পোস্ট

জুলাই হত্যাযজ্ঞের মামলায় ওবায়দুল কাদেরসহ ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাত আসামির শাস্তি নিশ্চিত করতে ১১ দল সরকারের ওপর চাপ অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

জামায়াতের মুখপাত্র বলেন, আওয়ামী লীগের পুরো শাসনামলের অপরাধের বিচার করতে হবে। আজকের রায়ে অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা এবং আহতরা সান্ত্বনা পাবেন। সাজাপ্রাপ্ত আসামিদের শাস্তি নিশ্চিতে জামায়াতসহ ১১ দল সরকারের ওপর চাপ অব্যাহত রাখবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন দেশে অপতৎপরতা চালাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

সরকারকে উদ্দেশ করে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, রায়-পরবর্তী যেকোনো নাশকতা ঠেকাতে জনগণকে সঙ্গে নিয়েই রাজপথে থাকবে জামায়াত। প্রশাসনের চিহ্নিত দলবাজ কর্মকর্তাদের অপসারণ না করলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হবে সরকার।