Advertisement

এনসিপি সমর্থিত রিকশা-ভ্যানচালকদের সংগঠনের আত্মপ্রকাশ

এশিয়া পোস্ট প্রতিবেদক
এনসিপি সমর্থিত রিকশা-ভ্যানচালকদের সংগঠনের আত্মপ্রকাশ
রাজধানীর বাংলামোটরের নেভি গলিতে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় রিকশা-ভ্যান চালক শক্তির আত্মপ্রকাশ হয়। ছবি : এশিয়া পোস্ট

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির নতুন ইউনিট হিসেবে জাতীয় রিকশা-ভ্যানচালক শক্তি আত্মপ্রকাশ করেছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে রাজধানীর বাংলামোটরের নেভি গলিতে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনটির কমিটি ঘোষণা করা হয়। এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন কমিটি ঘোষণা করেন।

ঘোষিত কমিটিতে ফয়সাল আহমেদকে আহ্বায়ক এবং মুহাম্মদ ওবায়দুল ইসলামকে সদস্যসচিব করা হয়েছে। কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে ফরিদুল ইসলামকে। যুগ্ম আহ্বায়ক হয়েছেন ওহিদুল ইসলাম ও মুহাম্মদ জয়নাল। সিনিয়র যুগ্ম সদস্যসচিব হয়েছেন সুমন রহমান সালেহ। যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহাম্মদ রাজু, সাকা নূর ও দিলরুবা বেগম।

জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আহমেদ ইসহাক নতুন ইউনিটটির তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করবেন। এ ছাড়া সংগঠনটির মুখ্য সংগঠক মুহাম্মদ হানিফ মিয়া। সংগঠক হিসেবে রয়েছেন মুহাম্মদ সানোয়ার, মোহা. রফিক, মোহা. হুমায়ুন, আলাউদ্দিন খান, মোরশেদ আলম, আনোয়ার হোসেন, মোহা. শাহজালাল, মোহা. খোকন ও লিটন আকন।

এ ছাড়া সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়েছে বাবুল শিকদার, মো. বাচ্চু, রবিউল ইসলাম, মো. বাবুল, মনির হোসেন, মো. মুরাদ, মো. হাবীব, মো. মাসুদ, মো. জুয়েল, তাসলিমা আক্তার লিপি, মো. মোস্তফা, মো. রমজান, মো. জাফর, মো. শাহজালাল, রজ্জব আলী, লোকমান হোসেন, আক্তার হোসেন ও সাদা মিয়াকে।

অনুষ্ঠানে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এমপি ছাড়াও দলের সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ এমপি, যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এমপি, যুগ্ম সদস্যসচিব এসএম সাইফ মোস্তাফিজ, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়ক মাজহার ইসলাম ফকির, সদস্যসচিব ঋয়াজ মোর্শেদ এবং মুখ্য সংগঠক আরমান হোসেন বক্তব্য দেন। সমাবেশ শেষে গণসংগীত পরিবেশন করা হয়।