সরকার একের পর এক গণবিরোধী আইন তৈরি করছে: নাহিদ ইসলাম

সংসদে একের পর এক গণবিরোধী আইন প্রণয়ন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, মানবাধিকার সুরক্ষার পরিবর্তে সরকার মানুষের অধিকার হরণের চেষ্টা করছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনের সামনে এনসিপি আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, জনগণের অধিকার ও মানবাধিকার রক্ষায় আইন প্রণয়নের কথা থাকলেও সরকার এমন কিছু আইন করছে, যা মানুষের অধিকার আরও সংকুচিত করতে পারে।
একই অনুষ্ঠানে দলের সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেন, গণভোটের রায় না মেনে সরকার বিচার ব্যবস্থাকে দুর্বল করছে।
এ সময় এনসিপির মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী বলেন, সাইবার সিকিউরিটি আইনের মাধ্যমে নতুন করে ফ্যাসিবাদী রাজত্ব কায়েম ও জনগণের অধিকার খর্ব করছে সরকার।


