logo
Advertisement

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১২ সদস্য বিএনপিতে যোগদান

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১২ সদস্য বিএনপিতে যোগদান

সাতক্ষীরার পাটকেলঘাটায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১২ সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপিযোগ দিয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে পাটকেলঘাটা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।

দেশের গণতন্ত্র জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তারা বিএনপিতে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন তারা। যোগদানকারীদের মধ্যে রয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদ আহত সেল (খুলনা বিভাগ)–এর সমন্বয়কারী রাকিবুল ইসলাম, পাটকেলঘাটা থানার আহ্বায়ক রুবেল হোসেন বাবু, যুগ্ম আহ্বায়ক নাহিদ হাসান, সদস্যসচিব ইকবাল হাসান, যুগ্ম সদস্যসচিব আবু রায়হান, সাংগঠনিক সম্পাদক রুবায়েত ইসলাম রাতুল, সদস্য সৌরভ ভট্টাচার্য, আজিম খা, তামিম ইকবাল, আবু সাঈদ, সুমন হোসেন খাদিজা খাতুন।

অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির প্রকাশনাবিষয়ক সম্পাদক তালা-কলারোয়া আসনে ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের স্বাগত জানান। যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করেন এবং দলের কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান পাটকেলঘাটা থানা ছাত্রদলের আহ্বায়ক রিজভী আহমেদ।

তরুণদের অংশগ্রহণে দল আরও শক্তিশালী হবে এবং ভবিষ্যতে সাংগঠনিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন স্থানীয় বিএনপির নেতারা।