বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নই তারেক রহমানের স্বপ্ন: খোকন তালুকদার
-3d2c61.jpg)
বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বপ্ন বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার। তিনি বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যেই তারেক রহমান দিনরাত কাজ করে যাচ্ছেন।
সম্প্রতি এশিয়া পোস্টের আলাপন অনুষ্ঠানে এসে এসব কথা বলেন তিনি।
আনিসুর রহমান খোকন তালুকদার বলেন, তারেক রহমান দেশ ও মানুষের কল্যাণে নিরলস পরিশ্রম করছেন এবং দিনে মাত্র চার থেকে পাঁচ ঘণ্টা ঘুমান। তিনি বলেন, কোন খাতে কীভাবে উন্নয়ন করা যায় এবং সাধারণ মানুষের জীবনযাত্রাকে কীভাবে আরও সহজ ও উন্নত করা যায়, সেটিই এখন তার প্রধান চিন্তার বিষয়।
তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে, যেখানে প্রতিটি নাগরিকের অধিকার সুরক্ষিত থাকবে। দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণকে কেন্দ্র করেই বিএনপি ভবিষ্যতের পরিকল্পনা এগিয়ে নিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
আনিসুর রহমান খোকন তালুকদার বলেন, বিএনপির মূল লক্ষ্য একটি জনবান্ধব প্রশাসন গড়ে তোলা, যেখানে সাধারণ মানুষের কণ্ঠস্বর গুরুত্ব পাবে এবং তাদের সমস্যা সমাধানে সরাসরি উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, তারেক রহমান একজন নির্যাতিত নেতা হিসেবে প্রতিটি নির্যাতিত পরিবারের অভিভাবকের ভূমিকা পালন করছেন। আগামীর বাংলাদেশে এসব মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার বিষয়েও তিনি প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেন।
.png)




-1b2c23.jpg)

