এনসিপি নেতাদের কে কোন কেন্দ্রে ভোট দেবেন

আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা নিজ নিজ সংসদীয় আসনে নির্ধারিত ভোটকেন্দ্রে ভোট প্রদান করবেন। দলীয় সূত্রে জানা গেছে, বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ নেতারা সকাল থেকেই ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা–১১ আসনের ভোটার হিসেবে বাড্ডা এলাকার এ. কে. এম. রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ, বেরাইদ (ফকির খালি রোডের মাথা) কেন্দ্রে ভোট দেবেন।
পঞ্চগড়-১ আসনের সার্জিস আলম পঞ্চগড়ের বামনকুমার রাখালদেবীহাট হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন। তিনি ভোট গ্রহণ শুরুর প্রথম প্রহরেই ভোট দেবেন বলে জানানো হয়েছে।
সারোয়ার তুষার নরসিংদীর ঘোড়াশাল পাইলট স্কুল কেন্দ্রে সকাল সাড়ে ৭টায় ভোট দেবেন।
রংপুর–৪ আসনের এনসিপি প্রার্থী আখতার হোসেন কাউনিয়া উপজেলার ভায়েরহাট সেন্টার (টেপা মধুপুর) কেন্দ্রে ভোট দেবেন। তিনি তার মাকে সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে যাবেন বলে জানা গেছে।
বুড়িরচর শহীদ আলী আহমেদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টায় ভোট দেবেন নোয়াখালী-৬ আসনের প্রার্থী আব্দুল হান্নান মাসুদ।
এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিউমার্কেট এলাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল কেন্দ্রে সকাল ৯টায় ভোট দেবেন।
কুমিল্লা–৪ আসনের হাসনাত আব্দুল্লাহ ৩ নম্বর রসুলপুর ইউনিয়নের গোপালনগর হাইস্কুল কেন্দ্রে একদম প্রথমেই ভোট দিবেন।
এছাড়া ঢাকা–৯ আসনের এনসিপি নেতা জাভেদ রাসিন ৭১ নম্বর ওয়ার্ডের মারকাজুল উলুম মাদ্রাসা কেন্দ্রে সকাল সাড়ে ৮টায় ভোট দেবেন।