মৌলভীবাজারে সভামঞ্চে তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মৌলভীবাজারে শেরপুরের আইনপুর মাঠের সভামঞ্চে এসে পৌঁছেছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে তিনি সভামঞ্চে উপস্থিত হন। এ সময় উপস্থিত নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে তাকে মঞ্চে স্বাগত জানান।
তারেক রহমান নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। সভায় স্বাগত বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও মৌলভীবাজার ৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম নাসের রহমান। পরে তিনি জেলার চারটি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করে দেন।
এর আগে দুপুরে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন তারেক রহমান। সেখানে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে অনুরোধ জানান।