গুপ্ত হামলা চালানো হচ্ছে : ফখরুল

আসন্ন জাতীয় নির্বাচন বানচাল করতে গুপ্ত হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কেরানীগঞ্জে বিএনপি নেতা হাসান মোল্লাকে (৪২) গুলির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর ঘাপটি মেরে থাকা দুষ্কৃতকারীরা দেশে নানা ধরনের অরাজকতা সংঘটিত করছে।
বিবৃতিতে বিএনপির এ নেতা বলেন, হাসান মোল্লার হামলাকারীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়ার বিকল্প নেই। না হলে তারা আরও বড় ধরনের নাশকতা ঘটাতে পারে। এছাড়া হাসান মোল্লাসহ অন্য নেতাকর্মীদের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তিনি।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে ঢাকার কেরানীগঞ্জে দলীয় কার্যালয়ের সামনে কেরানীগঞ্জ মডেল উপজেলার হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে গুলি করে দুর্বৃত্তরা।