logo

বিএনপিকে ধন্যবাদ জানালেন নাসীরুদ্দীন পাটওয়ারী

বিএনপিকে ধন্যবাদ জানালেন নাসীরুদ্দীন পাটওয়ারী

অতি উৎসাহী মামলাবাজকে শোকজ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

রোববার (৮ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।

একইসঙ্গে বরিশালে ইফতার মাহফিলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসকে নিয়ে দেওয়া বক্তব্যও প্রত্যাহার করে নেন তিনি। ভবিষ্যতে এ ধরনের হয়রানিমূলক মামলা বা অপ্রীতিকর পরিস্থিতি থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।