logo

গ্রেপ্তার করার জন্য নতুন বাহিনী গঠন করেছে সরকার: নাসীরুদ্দীন পাটওয়ারী

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
গ্রেপ্তার করার জন্য নতুন বাহিনী গঠন করেছে সরকার: নাসীরুদ্দীন পাটওয়ারী
বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সমাবেশে বক্তব্য রাখেন দলটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটওয়ারী। ছবি: এশিয়া পোস্ট

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, তারেক রহমানের সরকার ‘র‍্যাব থেকে এসআরবি’ নামে এক নতুন বাহিনী গঠন করেছে। যাদের দায়িত্ব হলো কেউ সরকারের সমালোচনা করলেই তাদেরকে গ্রেপ্তার করা। একই সঙ্গে একটি গুম আইনও পাস করা হয়েছে বলে জানান তিনি।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলা মোটরে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তারেক রহমানের সরকার গত কয়েক মাসে জনগণের জন্য যা যা করেছে এ থেকে আমরা স্পষ্ট বলতে পারি বর্তমানে তার আর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। পাঠাও চালক, উবার চালক, বাস চালক যারা রয়েছেন তারা সবাই আমার সঙ্গে আছে। আমরা তাদের প্রতিনিধি হিসেবে আজকে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছি। আমাদের একটাই কথা আপনারা ক্ষমতা ছেড়ে দেন।

তিনি বলেন, যে কারণে দেশ থেকে শেখ হাসিনাকে বিদায় জানিয়েছে দেশের জনগণ সেই একই ভুল তারেক রহমান করছেন। গ্রামের মানুষ আমাদের ফোন দিয়ে বলে আর পারছি না সহ্য করতে। আমরা এখন অপেক্ষা করি কখন একটু কারেন্ট আসবে। বিদ্যুতের কারণে অনেক ক্ষতি হচ্ছে দেশের।

এনসিপির এই নেতা বলেন, মন্ত্রীদের বক্তব্য শুনলে নিজদেরই লজ্জা লাগে। তারা বলে দেশে পাচার রোধে নাকি তেলের দাম বাড়ানো হয়েছে। লজ্জা না থাকলে মানুষ এমন মন্তব্য করতে পারে।