logo

কুয়েটে ছাত্রদলের কোনো কার্যক্রম নেই, কেন্দ্রের বিবৃতি

কুয়েটে ছাত্রদলের কোনো কার্যক্রম নেই, কেন্দ্রের বিবৃতি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রদলের কোনো সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে না বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। কোনো ধরনের আইনবিরোধী বা শৃঙ্খলাভঙ্গমূলক কর্মকাণ্ড সংঘটিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বর্তমানে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)-এ ছাত্রদলের কোনো সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে না। অতএব, কুয়েট ছাত্রদলের নাম ব্যবহার করে যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী আইনবিরোধী বা শৃঙ্খলাভঙ্গমূলক কর্মকাণ্ডে জড়িত হয়, তার দায় সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজস্ব। এসব কর্মকাণ্ডের সঙ্গে ছাত্রদলের কোনো প্রকার সংশ্লিষ্টতা নেই।

আরও বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।