আ.লীগ কীভাবে রাজনীতিতে ফিরবে, সেই হিসাব মিলাতে পারি না: রুহিন হোসেন প্রিন্স

আওয়ামী লীগ যে হত্যাকাণ্ড সংগঠিত করেছে, তার পর দলটি কীভাবে রাজনীতিতে ফিরবে, সেই হিসাব মিলাতে পারেন না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
তিনি বলেন, ঐতিহ্যবাহী দল হওয়া সত্ত্বেও স্বৈরাচারী ও আত্মঘাতী আচরণের কারণে আওয়ামী লীগ কঠিন সংকটে পড়েছে।
সম্প্রতি এশিয়া পোস্টের 'আলাপন' অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রুহিন হোসেন প্রিন্স বলেন, আওয়ামী লীগ দীর্ঘ সময় ধরে ভয়ের পরিবেশ সৃষ্টি করেছিল এবং রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণের মাধ্যমে সমাজকে বিভক্ত করেছে। নির্বাহী আদেশে কোনো দল নিষিদ্ধ করার পক্ষে বামপন্থীরা নয়। তবে জনরোষের মুখে দেশত্যাগে বাধ্য হওয়ার পর আওয়ামী লীগের ফিরে আসা সাধারণ কোনো প্রক্রিয়া নয়।
তিনি আরও বলেন, বর্তমান সরকার গণতন্ত্র পুনরুদ্ধারে ব্যর্থ হলে তবেই আওয়ামী লীগের মতো শক্তি আবার শূন্যস্থান পূরণের সুযোগ পেতে পারে।




