ঢাকার রাস্তায় এনসিপির ‘মোটরসাইকেল শোভাযাত্রা’ আজ

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানী ঢাকায় ‘মোটরসাইকেল শোভাযাত্রা’ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু করে আগারগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর ১০ নম্বর হয়ে মিরপুর ১২ নম্বরে যাবে এনসিপির নেতা–কর্মীদের মোটরসাইকেলের বহর।
এর আগে সোমবার (২৩ নভেম্বর) এনসিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, দুপুর সাড়ে ১২টায় মানিক মিয়া অ্যাভিনিউর আড়ং প্রান্ত থেকে এনসিপির এই ‘শোভাযাত্রা’ শুরু হবে। শেষ হবে মিরপুর ১২ নম্বরে গিয়ে। এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখার ব্যানারে এ কর্মসূচি হবে।
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ও তারেক এ আদেল এই মোটরসাইকেল শোভাযাত্রায় উপস্থিত থাকবেন বলে এনসিপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


