logo
Advertisement

সংবিধান সংশোধন কমিটি প্রত্যাখ্যান করছি: পরওয়ার

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
সংবিধান সংশোধন কমিটি প্রত্যাখ্যান করছি: পরওয়ার
মিয়া গোলাম পারওয়ার। ছবি: ভিডিও থেকে নেওয়া

সংস্কার পরিষদের মাধ্যমে সংবিধান সংস্কারের দাবি জানিয়ে সংশোধন কমিটিকে প্রত্যাখ্যানের কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

রোববার (২০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বিএনপি গঠিত বিশেষ কমিটির কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, বিএনপি ৩১ দফার প্রথম দফাতেই সংস্কারের কথা বলেছিল। তারা এখন সেটা ভুলে গিয়ে সংশোধনের কথা বলছে। তারা সংবিধান সংশোধনে বিশেষ কমিটি করেছে। ১১ দলের পক্ষ থেকে সংবিধান সংশোধন কমিটিকে প্রত্যাখ্যান করছি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে সংস্কার করতে হবে।