গণভোট নিয়ে নতুন কর্মসূচি ১১ দলের

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সারাদেশে ছয় দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দল। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১১টায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলের লিয়াজোঁ কমিটি বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ কর্মসূচির ঘোষণা দেন। তিনি জানান, ঢাকার বাইরে ছয়টি বিভাগীয় সমাবেশ করবে ১১ দল।
আগামী ১৬ মে রাজশাহীতে বিভাগীয় সমাবেশের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হবে। এরপর ১৩ জুন চট্টগ্রামে এই কর্মসূচি পালিত হবে।
২৭ জুন ময়মনসিংহ, ১১ জুলাই রংপুর, ১৮ জুলাই বরিশাল এবং সর্বশেষ ২৫ জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ করবে ১১ দল।