logo

সংসদে নামাজ পড়তে গিয়ে জুতা হারালেন এমপি পীরজাদা হানজালা

সংসদে নামাজ পড়তে গিয়ে জুতা হারালেন এমপি পীরজাদা হানজালা

জাতীয় সংসদ ভবনে নামাজ আদায় করতে গিয়ে জুতা হারিয়ে ফেলেছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য (এমপি) সাইদ উদ্দিন আহমাদ হানজালা।

সোমবার (৩০ মার্চ) ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে পীরজাদা হানজালা লেখেন, ‘আজ সংসদে নামাজ আদায় করতে গিয়ে একটা মজার ঘটনা ঘটে গেল! নামাজ শেষে দেখি—আমার জুতাটা আর আমার নেই, বদলে অন্য একটা জুতা চলে এসেছে। হয়তো কেউ ভুল করে নিয়ে গেছেন, আবার আমারটাও হয়তো কারো পায়ে চলে গেছে।’

তিনি আরও বলেন, ‘এটাই আমাদের জীবনের ছোট ছোট অদ্ভুত কিন্তু সুন্দর মুহূর্তগুলোর একটা। যিনি ভুল করে নিয়ে গেছেন, আল্লাহ যেন তাকে ভালো রাখেন—
আর যদি এই পোস্টটা আপনার চোখে পড়ে, তাহলে আমার জুতাটা ফিরিয়ে দিলে খুশি হব!’

শেষে তিনি বলেন, ‘আপনার জুতাটি আগে জাগায় রাখা আছে।’