logo

ঢাকার দুই সিটিতে নারীশক্তির কমিটি, দ্বায়িত্ব পেলেন যারা

ঢাকার দুই সিটিতে নারীশক্তির কমিটি, দ্বায়িত্ব পেলেন যারা
সিফাত সুলতানা মীম, ইথার ফারিয়েল হামিদ ও ফাতেমা রহমান মেঘা (বাঁ থেকে)। ছবি: নারীশক্তির সৌজন্যে

জাতীয় নারীশক্তি 'ঢাকা মহানগর উত্তর' এবং 'ঢাকা মহানগর দক্ষিণ'-এর আংশিক আহ্বায়ক কমিটি আগামী ৬ মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

সংগঠনটির আহ্বায়ক ডা. মাহমুদা আলম মিতু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৬ মাসের জন্য ঢাকা মহানগর দক্ষিণের নারীশক্তির আহ্বায়ক সিফাত সুলতানা মীম, সদস্য সচিব ইথার ফারিয়েল হামিদ ও মুখ্য সংগঠক ফাতেমা রহমান মেঘা দ্বায়িত্ব পালন করবেন।

খন্দকার খালেদা আক্তার, রেহানা আক্তার রুমা ও সালমা আক্তার (বাঁ থেকে)।
খন্দকার খালেদা আক্তার, রেহানা আক্তার রুমা ও সালমা আক্তার (বাঁ থেকে)।

অপরদিকে ঢাকা মহানগর উত্তরে আহ্বায়ক হিসেবে খন্দকার খালেদা আক্তার, সদস্য সচিব রেহানা আক্তার রুমা ও মুখ্য সংগঠক হিসেবে সালমা আক্তার দ্বায়িত্ব পালন করবেন।

পৃথক আংশিক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আবদুল কাহহার মিয়াজী

সম্পাদনা

আবদুল কাহহার মিয়াজী

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট