logo

বিএনপির সংসদীয় দলের বৈঠক চলছে

বিএনপির সংসদীয় দলের বৈঠক চলছে

ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক চলছে। বুধবার (১১ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে এই বৈঠক শুরু হয়। 

এতে সভাপতিত্ব করছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সংসদের প্রথম অধিবেশন শুরুর আগের দিন হচ্ছে এই বৈঠক।

বৈঠক সূত্রে জানা গেছে, সেখানে সিদ্ধান্ত হয়েছে, আগামীকাল বৃহস্পতিবারের পর দুই দিন (শুক্র ও শনিবার) বিরতি দিয়ে ১৫ মার্চ আবার সংসদ বসবে। সেদিন নতুন স্পিকার নির্বাচন হবে। সেদিন মুলতবির পর ২৯ মার্চ আবার সংসদ বসবে।

বিএনপি সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনসহ সংসদ অধিবেশনের শুরুতে সভাপতিত্বের বিষয়টি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে।

সংখ্যাগরিষ্ঠতা থাকায় সাধারণত ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন। তবে ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল জামায়াতে ইসলামীকে দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি।

জামায়াতে ইসলামী এই পদটি নেবে কি না, তা এখনও নিশ্চিত নয়। এ বিষয়ে আজ বিরোধী দলের বৈঠকে সিদ্ধান্ত হতে পারে।