শিবিরের সিনিয়ররা হামলার পরামর্শ দিয়ে নিজেরা নারী কেলেঙ্কারিতে ব্যস্ত: ছাত্রদল সভাপতি

শিবিরের সিনিয়ররা হামলার পরামর্শ দিয়ে নিজেরা নারী কেলেঙ্কারিতে ব্যস্ত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
মঙ্গলবার (৪ আগস্ট) রাত ৮টার দিকে ভেরিফায়েড ফেসবুক পেজে করা এক পোস্টে এসব বলেন তিনি।
ওই পোস্টে ছাত্রদল সভাপতি লেখেন, ‘একদিকে শিবিরের সন্ত্রাসীরা জামায়াতের এমপি প্রার্থীসহ জামায়াতের টোকাইদের নিয়ে রাতের অন্ধকারে ক্যাম্পাসে সশস্ত্র হামলা চালায়, প্রকাশ্যে সশস্ত্র মহড়া দেয়, অপরদিকে তাদের সিনিয়রার তাদেরকে আরও বেশি হামলার পরামর্শ দিয়ে নিজেরা নারী কেলেঙ্কারিতে ব্যস্ত। এটাই কি তাদের ইসলামিক তথা সৎ শাসনের নমুনা?’
উল্লেখ্য, আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির ও ছাত্রশক্তির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন ছাত্রসংগঠনের নেতাকর্মী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং কয়েকজন সাংবাদিকসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।
.png)

