logo

এনসিপিতে যোগ দিলেন তিন শতাধিক নেতাকর্মী

এনসিপিতে যোগ দিলেন তিন শতাধিক নেতাকর্মী
তিন শতাধিক নেতাকর্মী যোগদান উপলক্ষে এনসিপির সংবাদ সম্মেলন। ছবি: এশিয়া পোস্ট

বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের তিন শতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। শুক্রবার (৮ মে) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দেন তারা।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব নবাগত নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন। এসময় এনসিপির যুগ্ম সদস্য সচিব শাহরীন ইরা, যুগ্ম মুখ্য সমন্বয়ক রাফিদ এম ভুইয়া, কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মনসুর প্রমুখ উপস্থিত ছিলেন।

এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক রাফিদ এম ভুইয়া জানান, নতুন তিন শতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উত্তর শাখায় যোগ দিয়েছেন।

তিনি আরও বলেন, উত্তরার প্রায় ১০০ পোশাকশ্রমিকও অচিরেই এনসিপিতে যোগ দেবেন। তারা এনসিপির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির সঙ্গে কাজ করবেন।