logo

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমির

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমির

ঢাকা-৮ আসনে সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। মির্জা আব্বাসের পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বুধবার (১১ মার্চ) ইফতারের সময় তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

অসুস্থ বিএনপি নেতা মির্জা আব্বাস দেখতে বৃহস্পতিবার (১২ মার্চ) হাসপাতালে যান সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি।

হাসপাতালে মির্জা আব্বাসের সঙ্গের একটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট করে তার সুস্থতা কামনা করেছেন জামায়াত আমির। পোস্টে তিনি লেখেন, আজ হাসপাতালে গিয়ে অসুস্থ মির্জা আব্বাস ভাইকে দেখে এসেছি। তার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছি। মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন মির্জা আব্বাস ভাইকে আশু পূর্ণ সুস্থতা দান করেন এবং দ্রুত পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে স্বাভাবিক জীবনে ফিরে আসার তাওফিক দেন।