logo

আমিরাতে হাটহাজারী সমিতির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মোহাম্মদ ইরফানুল ইসলাম , দুবাই, আরব আমিরাত
আমিরাতে হাটহাজারী সমিতির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল
হাটহাজারী সমিতির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল। ছবি: এশিয়া পোস্ট

হাটহাজারী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও স্থায়ী কমিটির প্রধান মো. নজরুল হাসান এবং সংগঠনের সহসাধারণ সম্পাদক রুবেল চৌধুরীর রত্নগর্ভা মায়ের মৃত্যুতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের শারজাহর হুদাইবিয়া রেস্টুরেন্টের হলরুমে হাটহাজারী সমিতির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সহসভাপতি মোহাম্মদ জামাল উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুজিবুল হক মনজুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহাদাৎ হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ হাবিবুর রহমান ও মাওলানা মোহাম্মদ হাবিবউল্লাহ, কমিউনিটি নেতা সিআইপি জাহাঙ্গীর, সহসভাপতি কামাল উদ্দীন, মোরশেদুজ্জামান চৌধুরী, মো. খোরশেদ রাশেদ, মো. এম এ ছালাম, মোহাম্মদ হাসেম উদ্দীন ও মো. দিদারুল আলম।

এ ছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সম্পাদক মো. জবরুল আলম, যুগ্ম সম্পাদক শহিদুল্লাহ বাবর ও মোহাম্মদ ফয়সাল, সাংগঠনিক সম্পাদক মো. নাছির উদ্দীন খোকন, অর্থ সম্পাদক মোহাম্মদ সাজিদ চৌধুরী মিজান, সহঅর্থ সম্পাদক মোহাম্মদ রায়হান, প্রচার সম্পাদক মোহাম্মদ ইরফানুল ইসলাম, সহপ্রচার সম্পাদক মোহাম্মদ জালাল উদ্দীন ও মোহাম্মদ বাপ্পি, ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ হিদায়াতউল্লাহ এবং সহধর্মবিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ মাসউদ। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে মরহুমাদের রুহের মাগফিরাত কামনায় খতমে কোরআনের আয়োজন করা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা মরহুমাদের জীবন, আদর্শ এবং সন্তানদের সুশিক্ষিত ও সমাজসেবী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তাদের অবদানের কথা স্মরণ করেন।

আলোচনা সভা শেষে মরহুমাদের রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।