logo

প্রবাসীদের পাশে থেকে রাজনীতি করার পরামর্শ যুবদল সভাপতির

প্রবাসীদের পাশে থেকে রাজনীতি করার পরামর্শ যুবদল সভাপতির
ইনসেটে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। ছবি: এশিয়া পোস্ট

প্রবাসীদের পাশে থেকে বিদেশে রাজনীতি করার পরামর্শ দিয়েছেন, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।

রোববার (৮ নভেম্বর) দলের বিপ্লব ও সংহতি দিবস এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মালয়েশিয়া যুবদল আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

দলটির নবগঠিত কমিটির সভাপতি জসীম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রমজান আলির সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।

সভায় প্রধান বক্তা ছিলেন, যুবদলের সহসভাপতি রফিক আহমেদ ডলার ও বিশেষ বক্তা ছিলেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম মুরাদ। এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান, সাধারন সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন, আতিকুর রহমান আতিক ও মাহবুব আলম শাহ। বক্তারা সকলকে প্রবাসে ঐক্যবদ্ধভাবে চলার আহ্বান জানান।

এ সময় কেক কেটে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন তারা।