logo

মালয়েশিয়ায় প্রবাসীদের নিয়ে ‘ফুটসাল টুর্নামেন্ট সিজন-টু আয়োজন

মালয়েশিয়ায় প্রবাসীদের নিয়ে ‘ফুটসাল টুর্নামেন্ট সিজন-টু আয়োজন
সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়। ছবি: এশিয়া পোস্ট

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে, ২০ দলীয় ‘ফুটসাল টুর্নামেন্ট সিজন-টু-২০২৬ । ৪ অক্টোবর 'সেতাপাক স্পোর্টিজা ইনডোর স্টোডিয়াম' এ সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত এ খেলা অনুষ্ঠিত হবে ।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা দেন, বাংলাদেশ এফসি কেএল এর সভাপতি মোঃ মাসুদ রানা।

এ সময় টুর্নামেন্টের পুরস্কার হিসাবে, চ্যাম্পিয়ন দলের জন্য ৩ হাজার রিঙ্গিত, রানারআপ দলের জন্য ১৫০০ রিঙ্গিত ও তৃতীয় দলের জন্য ১ হাজার রিঙ্গিত ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ কমিউনিটি নেতা মোঃ জসিম উদ্দিন, শেখ আসাদুজ্জামান মাসুম, সেলিম, টুর্নামেন্টের আয়োজক কমিটির রফিক, ফারহান, রিয়াজসহ অনেকে।