logo

দুবাইয়ে বহুতল ভবন থেকে পড়ে প্রবাসীর মৃত্যু

দুবাইয়ে বহুতল ভবন থেকে পড়ে প্রবাসীর মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নির্মাণাধীন বহুতল ভবনের ১৩তলা থেকে পড়ে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

ওই প্রবাসীর নাম আমির সুলতান (২৮)। তিনি সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের চৌকা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম সোয়াব আলী।

জানা গেছে, গত ২৫ জানুয়ারি সকালে দুবাইয়ের আল বারশা এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন আমির। এ সময় হঠাৎ পা পিছলে ১৩তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। সহকর্মীরা উদ্ধার করে তাকে স্থানীয় হাসপাতলে ভর্তি করান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন আমির সুলতানের চাচাতো ভাই মোহাম্মদ জয়নুল হক লিটন। তিনিও দুবাই প্রবাসী।

লিটন জানান, মরদেহ এরইমধ্যে দেশে পৌঁছেছে। প্রায় সাত বছর ধরে প্রবাসে ছিলেন আমির। দুবাইয়ে একটি নির্মাণ প্রতিষ্ঠান কর্মরত ছিলেন। পরিবারের বৃদ্ধা মা ও তিন ভাই রয়েছেন।