logo

‎সৌদি ফ্যাশন এক্সপোতে নজর কাড়ছে বাংলাদেশের স্টল

রফিক চৌধুরীসৌদি আরব
‎সৌদি ফ্যাশন এক্সপোতে নজর কাড়ছে বাংলাদেশের স্টল
সৌদি ফ্যাশন এক্সপো। ছবি: এশিয়া পোস্ট

‎মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র জেদ্দায় বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ৪ দিনব্যাপী ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’।

রপ্তানি উন্নয়ন ব্যুরো, বাণিজ্য মন্ত্রণালয় এবং জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেট জেনারেলের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে এই আন্তর্জাতিক মেলা।

‎​জেদ্দা ইন্টারন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে আয়োজিত এ মেলার বাংলাদেশ প্যাভিলিয়ন যৌথভাবে উদ্বোধন করেন জেদ্দায় নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন এবং সৌদি রিজিওনাল বিজনেস কাউন্সিল ফর সাউথ ইস্ট এশিয়ার বোর্ড মেম্বার ওসামা কোউকানদি।

এ সময় কনসুলেটের মিনিস্টার (কমার্শিয়াল) সৈয়দা নাহিদা হাবিবা এবং বাংলাদেশ কনসুলেট জেনারেলের অন্যান্য কর্মকর্তাবৃন্দ  ব্যবসায়ী, আমদানিকারক, প্রবাসী ব্যবসায়ী বিনিয়োগকারী, ও সৌদি বাংলাদেশ ইনভেস্টর ফোরামের সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান গার্মেন্টস এসোসিয়েশন সভাপতি রেজাউল করিম ও ব্যাবসায়ী মীর মনির  উজ্জামান তপন সহ সাংবাদিক সাংস্কৃতিক ওস্থানীয় ব্যবসায়ী ও প্রবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎​

‎পিরামিডস গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত এই এক্সপোতে ২৫টিরও বেশি দেশের প্রায় ১০ হাজার ক্রেতা ও দর্শনার্থী অংশ নিচ্ছেন। বিশ্বমানের ৫৫০টি বুথের মাঝে নজর কাড়ছে বাংলাদেশের সম্ভাবনাময় ১১টি স্বনামধন্য প্রতিষ্ঠানের সুসজ্জিত প্যাভিলিয়ন। পাশাপাশি বাংলাদেশের ঐতিহ্য ও মানসম্মত পণ্যের তথ্যচিত্র আন্তর্জাতিক ক্রেতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

‎সংশ্লিষ্টদের মতে, চতুর্থবারের মতো এ মেলায় বাংলাদেশের এমন সফল অংশগ্রহণ মধ্যপ্রাচ্যের বিশাল বাজারে দেশীয় তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের প্রসার এবং নতুন বাজার তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে।