logo

আমিরাতে সনাতন প্রবাসীদের উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন

ফরহাদ হুসাইন
ফরহাদ হুসাইন, মধ্যপ্রাচ্য ব্যুরো
আমিরাতে সনাতন প্রবাসীদের উৎসবমুখর দুর্গোৎসব উদযাপন
আরব আমিরাতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

ঢাকের বোল, শঙ্খধ্বনি আর দেবীবন্দনার মধ্য দিয়ে আমিরাতের বিভিন্ন প্রদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে শারদীয় দুর্গোৎসব। আয়োজকদের হিসাবে এটি আমিরাতের সনাতন ধর্মাবলম্বী ২৩তম দুর্গোৎসব।

নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রেখে এবার আমিরাতের ১০টি স্থানে দুর্গোৎসব উদযাপিত হয়েছে। আবুধাবি, আল আইন, দুবাই, আজমান ও রাস আল খাইমায় ছিল পূজার আয়োজন। এর মধ্যে সবচেয়ে বড় উৎসবটি হয়েছে আজমানে প্রবাসী সনাতনী ঐক্য পরিষদের উদ্যোগে। আয়োজকেরা জানান, সেখানে প্রতিদিন গড়ে প্রায় ১২ হাজার পুণ্যার্থী ও দর্শনার্থী অংশ নিয়েছেন। দেবী দর্শনের পাশাপাশি তিন দিনব্যাপী দুর্গা মেলা প্রবাসে হয়ে উঠেছিল এক টুকরো বাংলাদেশ।

প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রীর বৈঠক

উদযাপন কমিটির নেতা সঞ্জিত কুমার শীল জানান, ২০০৪ সালে আল আইনে প্রথম দুর্গোৎসবের আয়োজন শুরু হয়। এরপর দুবাই ও আবুধাবিসহ বর্তমানে আমিরাতের সব প্রদেশেই উৎসবটি পালিত হচ্ছে।

এবারের উৎসবে ছিল দুর্গা মেলা, সাংস্কৃতিক সন্ধ্যা, অঞ্জলি, ধুনুচি নাচ ও সিঁদুর খেলা। সবশেষে বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানানো হয়। অশুভের ওপর শুভের জয়ের প্রতীক এ উৎসবে দশমীর দিন বিদায়ের এই আয়োজন সবচেয়ে আবেগঘন। সিঁদুর খেলায় বিবাহিত নারীরা দেবীকে সিঁদুর নিবেদন করে একে অপরের মুখে তা মাখিয়ে দেন, যা দেবীর স্বামীর ঘরে ফেরার প্রতীক।