logo

আবারও বিশ্বসেরা শহর আবুধাবি, তবুও পিছিয়ে আছে যেখানে

ফরহাদ হুসাইন
ফরহাদ হুসাইন, মধ্যপ্রাচ্য ব্যুরো
আবারও বিশ্বসেরা শহর আবুধাবি, তবুও পিছিয়ে আছে যেখানে
পাঁচ সূচকে ১০ম বারের মতো বিশ্বসেরা শহর আবুধাবি। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

বিশ্বের সবচেয়ে নিরাপদ শহরের তালিকায় টানা দশমবারের মতো শীর্ষস্থান ধরে রেখেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের শহর আবুধাবি। কাজের সুযোগ, পারস্পরিক বন্ধন, জীবনযাত্রার মান ও ডিজিটাল সরকারি সেবার সূচকে বিশ্বের সেরার তকমা বাগিয়ে নিয়েছে শহরটি। যদিও একই সূচকে কিছুটা পিছিয়ে পড়েছে দেশটির আরেক অভিজাত শহর দুবাই, যার অবস্থান পঞ্চম।

যুক্তরাষ্ট্রভিত্তিক বৈশ্বিক পরামর্শক প্রতিষ্ঠান বোস্টন কনসাল্টিং গ্রুপের (বিসিজি) 'সিটিজ অব চয়েস ৪.০' শীর্ষক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তবে, চিকিৎসাসেবা ও আবাসন সামর্থ্যে দুই আমিরাত বিশ্বের গড়ের ওপরে থাকলেও শ্রম সূচক এবং যানজটের কারণে গন্তব্যে যেতে তুলনামূলক একটু বেশি সময় লাগার কারণে কিছুটা পিছিয়ে আছে শহরটি। যানজটের অন্যতম কারণ, শহরটির অধিকাংশ মানুষই ব্যক্তিগত গাড়ির ওপর নির্ভর করেন। একারণে, আগের তুলনায় যাতায়াতে সময় লাগছে ৬ দশমিক ৫ শতাংশ বেশি।

বিসিজি পাঁচটি সূচকে শহরগুলোকে যাচাই করেছে। সূচকগুলো হলো কর্মসুযোগ, বসবাসের জন্য জীবনমান, সামাজিক বন্ধন, সরকারের সঙ্গে নাগরিকের যোগাযোগ এবং উন্নয়নের গতি। নগরবাসীর অভিজ্ঞতা সূচকের প্রায় সব ক্ষেত্রেই বিশ্বের বেশ পেছনে ফেলেছে আমিরাতের এ দুই শহর।

আরব আমিরাতে শরৎকাল শুরু, স্বাভাবিক হচ্ছে তাপমাত্রা

কর্মসুযোগে মধ্যপ্রাচ্যের সেরা

কাজের সুযোগের তালিকায় দুবাইয়ের অবস্থান বিশ্বে পঞ্চম। মধ্যপ্রাচ্যের আর কোনো শহর প্রথম পাঁচে ঠাঁই পায়নি। বিসিজি বলছে, পরিবারগুলোর বাড়তি আয়, ব্যবসার পরিবেশ নিয়ে আশাবাদ এবং বিশ্বখ্যাত প্রতিষ্ঠানগুলোর দারুন বিস্তৃতি দুবাইকে এ জায়গায় নিয়ে গেছে। চাকরি ও পেশায় এগিয়ে যাওয়া নিয়ে এখানকার বাসিন্দাদের আস্থাও গড়পড়তা শহরের চেয়ে বেশি।

মানুষে মানুষে বন্ধনে অনন্য

সামাজিক বন্ধনের বিচারে দুবাই বিশ্বে দ্বাদশ, আর মধ্যপ্রাচ্যে সবার আগে। বন্ধুবান্ধবের সঙ্গে মেলামেশার ক্ষেত্রে শহরটি বিশ্বে একেবারে শীর্ষে।এ ক্ষেত্রে আবুধাবির ফলও ঈর্ষণীয়। বন্ধুদের সঙ্গে সময় কাটানো, সমাজের নানা কাজে শামিল হওয়া ও অপরের প্রতি সহযোগিতার হাত বাড়ানোয় এই দুই শহরের মানুষ গবেষণাভুক্ত অন্য শহরগুলোর চেয়ে অনেক এগিয়ে।

অবকাশ যাপনে সেরা সুযোগ

বিনোদন ও অবকাশের জায়গায় সময় কাটানোয় বিশ্বের অগ্রগামী শহর হিসেবে বিসিজির বৈশ্বিক সারসংক্ষেপে আলাদা করে নাম এসেছে কেবল আবুধাবি ও দুবাইয়ের। এখানকার বাসিন্দারা সপ্তাহে গড়ে নয় থেকে দশ ঘণ্টা এমন জায়গায় কাটান, যা বিশ্বের গড়ের চেয়ে অনেক বেশি।

ইউএই’র রাজধানী আবুধাবি উপকূল। ছবি: অনলাইন
ইউএই’র রাজধানী আবুধাবি উপকূল। ছবি: অনলাইন

বিসিজির ম্যানেজিং ডিরেক্টর ও জ্যেষ্ঠ অংশীদার জোয়ের্গ হিলডেব্রান্ড বলেন, আমিরাতের বিশেষত্ব হলো ধারাবাহিকতা ও গভীরতা। মানুষের বন্ধন, নিরাপত্তা, সরকারি সেবা ও জীবনমান, সব ক্ষেত্রেই আবুধাবি ও দুবাই বিশ্বের সেরা শহরগুলোর সঙ্গে পাল্লা দিচ্ছে, কেবল একটি ক্ষেত্রে নয়।

প্রতিবেদন অনুযায়ী, আমিরাতের সমাজ প্রবাসীনির্ভর। এখানে নানা দেশের মানুষের বাস, অনেকেই স্বল্প সময়ে থাকেন, তবু সবার মধ্যে গভীর সামাজিক মেলবন্ধন রয়েছে। সামাজিক বন্ধনের প্রতিটি উপসূচকে বিশ্বের গড়কে ছাড়িয়ে যাওয়া ফলই তার প্রমান