logo

আবুধাবিতে প্রবাসীদের শরৎ উৎসব উদ্‌যাপন

ফরহাদ হুসাইন
ফরহাদ হুসাইন, মধ্যপ্রাচ্য ব্যুরো
আবুধাবিতে প্রবাসীদের শরৎ উৎসব উদ্‌যাপন
বাংলাদেশ সমিতি লেডিস উইং, ইউএই। ছবি: এশিয়া পোস্ট

সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে শরৎ উৎসব উদ্‌যাপন করেছে বাংলাদেশ সমিতি লেডিস উইং ইউএই।

শনিবার (১৭ অক্টোবর) শরৎ উৎসব উদ্‌যাপন উপলক্ষে বাংলাদেশ সমিতির আবুধাবি কার্যালয়ে ‘শরতের ছোঁয়া’ শীর্ষক এক মিলনমেলার আয়োজন করা হয়।

সংগঠনের অন্যতম সমন্বয়ক দিলুয়ারা সুমির সার্বিক তত্বাবধানে এবং সাংস্কৃতিক সমন্বয়ক সানজিদা আনজুম শিমুলের পরিচালনায় দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমিতি ইউএই কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন। এতে বিশেষ অতিথিবৃন্দের মধ্যে ছিলেন কাজী মোহাম্মদ হোসাইন, শওকত আকবর,নূর মোহাম্মদ,নাছির তালুকদার প্রমুখ।

নীল শাদা শাড়ী, ফতুয়া পাঞ্জাবির সাজে পুরুষ মহিলার সরব অংশগ্রহণে এদিন এটি একটি উৎসবের ভেন্যু হয়ে ওঠে। শরৎ বন্দনা করতে যেয়ে বিভিন্ন আনন্দ আয়োজনে অংশ নেন সাবরিনা শাহাবুদ্দিন, নুরজাহান বেগম, ঝর্ণা বেগম, লাকি বেগম, উম্মে আয়েশা লুবা, সানজিদা সালমা চৌধুরী, আফরিন মাসুমা, মুনা জায়েদ, তাসফিয়া মীম, মিনু আরা মিনা, শাহনাজ রিনা, ইসরাত জাহান আফরিন, রাবেয়া ইসলাম, তানজিনা মল্লিকসহ অন্যান্যরা।

এতে ছিল উপস্থিত দম্পতিদের জন্য আকর্ষণীয় খেলাধুলা, লাকি কাপল নির্বাচন, শরৎ এর গান, দেশের গান, দেশীয় শাড়ি চুড়ি গহনার সাজে ফ্যাশন শোসহ নানা জমকালো আয়োজন করা হয়।