কুয়েতে শিক্ষা জীবনে সাফল্য অর্জন করায় হেবজু মিয়াকে সংবর্ধনা

কুয়েতে শিক্ষা ও পেশাগত জীবনে সাফল্য অর্জন করায় মো: হেবজু মিয়াকে সংবর্ধনা দিয়েছে কুয়েতের বাংলাদেশ প্রেসক্লাব। এ উপলক্ষে কুয়েত সিটির সিটি টাওয়ার হোটেলে আয়োজন করা হয় বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের।
রোববার (১১ অক্টোবর) রাতে অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস ক্লাব, কুয়েতের সভাপতি ও সময় টেলিভিশনের প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আ হ জুবেদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুয়েত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যবসায়ী মোখায় আলী সহ , সাংবাদিক, ব্যবসায়ী, প্রকৌশলী, ক্রিকেট ও ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশিরা।
বক্তারা হেবজু মিয়ার শিক্ষাগত অর্জনে অভিনন্দন জানান এবং প্রবাসজীবনের ব্যস্ততার মধ্যেও শিক্ষা অর্জনের প্রচেষ্টাকে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।