logo

বাংলা প্রেসক্লাব মিশিগানের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, যুক্তরাষ্ট্র
বাংলা প্রেসক্লাব মিশিগানের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
ওয়ারেন সিটিতে বাংলা প্রেসক্লাব মিশিগানের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

বাংলা প্রেসক্লাব মিশিগানের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) সন্ধ্যায় ওয়ারেন সিটির রায়ান রোডের একটি অফিসরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি সেলিম আহমেদ। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাহেল আহমেদ।

সভায় নবনির্বাচিত কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় বাংলা প্রেসক্লাব মিশিগানের ৫ম বর্ষপূর্তি উদযাপনের সার্বিক প্রস্তুতি এবং সংবিধান সংশোধনের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়।

সভায় নতুন সদস্য হিসেবে দ্য বিএনএন নিউজের বার্তা সম্পাদক মোহাম্মদ উবায়দুল্লাহকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। এ সময় উপস্থিত সদস্যরা তাকে অভিনন্দন জানান এবং সংগঠনের কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি ও কার্যকরী কমিটির সদস্য শামীম আহসান, সদ্য বিদায়ি সভাপতি শাহেদুল হক, সাবেক সভাপতি ও কার্যকরী কমিটির সদস্য চিন্ময় আচার্য্য, নবনির্বাচিত কমিটির সহসভাপতি কামাল আহমেদ, সদ্য বিদায়ি সাধারণ সম্পাদক ও কার্যকরী কমিটির সদস্য তোফায়েল রেজা সুহেল, কোষাধ্যক্ষ সুলায়মান আল মাহমুদ এবং সহসাধারণ সম্পাদক কাওসার দেওয়ান।

বক্তারা সংগঠনের ঐতিহ্য, পেশাদারি এবং সাংবাদিকদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বাংলা প্রেসক্লাব মিশিগানের সাংগঠনিক কার্যক্রম আরও সম্প্রসারণ এবং সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

সভায় উপস্থিত সদস্যরা বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন এবং আগামী দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভা শেষে সভাপতি সেলিম আহমেদ নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে সংগঠনের উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ এবং কমিউনিটিতে ইতিবাচক ভূমিকা রাখার লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।