logo
Advertisement

ওমানে পবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপন প্রবাসীদের

আরফাত উল্লাহ,ওমান
ওমানে পবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপন প্রবাসীদের
ওমানে পবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপন। ছবি: এশিয়া পোস্ট

ওমানের রাজধানী মাস্কাট আল খোয়ার একটি হোটেলে পবিত্র ঈদে মিলাদুন নবী (সাঃ) উদযাপন করা হয়েছে।

Advertisement

শনিবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সোশ্যাল ক্লাবের উদ্যোগে এই মিলাদুন নবী (সাঃ) উদযাপিত হয়।

পবিত্র কোরআন তেলাওয়াত মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সঞ্চালনা করেন প্রকোশলী সাইফুল ইসলাম। অনুষ্ঠানে নবী করিম (সাঃ) জীবনী নিয়ে আলোচনা, হামদ, নাত ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা এফ্যার্স মাহমুদুর রহমান, বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর রফিউল ইসলাম, বাংলাদেশ সোশ্যাল ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ইফতেখারুল হাসান চৌধুরী, বাংলাদেশ সোশ্যাল ক্লাবের বিভিন্ন উইংয়ের সদস্য ও বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দরা ।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা নবী করীম (সাঃ) এর জীবনী নিয়ে উপস্থিত দর্শকদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা নবীজীর জীবন অনুসরণ ও অনুকরণ করার আহ্বান জানান ।

পরিশেষে নবী করীম (সাঃ) স্মরণে দোয়া ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়