logo

সৌদি আরবে দেয়ালচাপায় বাংলাদেশি তরুণের মৃত্যু

সৌদি আরবে দেয়ালচাপায় বাংলাদেশি তরুণের মৃত্যু

সৌদি আরবে কাজ করার সময় দেয়াল চাপা পড়ে এক বাংলাদেশি তরুণ মারা গেছেন। শুক্রবার (১০ এপ্রিল) পূর্ব প্রদেশের রাজধানী দাম্মামে নিজের কর্মস্থলে এ ঘটনা ঘটে।

সৌদি প্রবাসী ওই তরুণের নাম মোহাম্মদ ইউসুফ (২৪)। তার বাবার নাম মৃত বেচু মিয়া। নোয়াখালীর সেনবাগ থানার মাহতাবপুরে তাদের বসবাস। এ তথ্য নিশ্চিত করেছেন আমিরাতের রাস আল খাইমাহ প্রবাসী সংবাদকর্মী ও নিহতের দেশের বাড়ির প্রতিবেশী মানিক হোসাইন।

ইউসুফের একই কোম্পানির সুপারভাইজার এবং দুর্ঘটনার সময় একসঙ্গে  কর্মরত মোহাম্মদ হাসিব জানিয়েছেন, ইউসুফ স্থানীয় এক আরবের নবনির্মিত ভবনে ইলেকট্রিক্যাল কাজের জন্য দেয়াল ভাঙতে যান। ওই সময় দেয়াল ধসে তিনি ঘটনাস্থলেই মারা যান। 

শৈশবে ইউসুফ বাবা-মাকে হারিয়েছেন। বর্তমানে ইউসুফের পরিবারে তার স্ত্রী ও এক বছর বয়সি এক কন্যাসন্তান রয়েছে।