logo

দুবাই প্রবাসীদের ৬০০ পাঞ্জাবি উপহার দিচ্ছে নবীন

দুবাই প্রবাসীদের ৬০০ পাঞ্জাবি উপহার দিচ্ছে নবীন

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বসবাসকারী বাংলাদেশিদের পাঞ্জাবি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে নবীন ফ্যাশন। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়। 

ঈদ শুভেচ্ছা জানাতে নবীন ফ্যাশনের দুবাই ওয়্যারহাউস থেকে ৬০০ পাঞ্জাবি উপহার দেওয়া হবে। উপহার পেতে প্রবাসী বাংলাদেশিদের দুবাইয়ে অবস্থানরত নিজের ঠিকানা ও মোবাইল নম্বর হোয়াটসঅ্যাপ (01407019900) করতে অনুরোধ করা হয়েছে। পরবর্তীতে সামান্য ডেলিভারি চার্জ দিয়ে উপহারটি গ্রহণ করতে হবে।

এ ছাড়া উপহারটি গ্রহণ করে নবীন ফ্যাশন ফেসবুক পেজে পণ্য সম্পর্কে মতামত জানাতে প্রবাসী বাংলাদেশিদের অনুরোধ জানানো হয়েছে। 

বর্তমানে বাংলাদেশ ব্যতীত ১১টি দেশে নবীন পাঞ্জাবি পাওয়া যাচ্ছে বলেও ফেসবুক পেজে জানানো হয়।