logo
Advertisement

মিশিগানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

সুলায়মান আল মাহমুদ
সুলায়মান আল মাহমুদমিশিগান, যুক্তরাষ্ট্র
মিশিগানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন
মিশিগানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ছবি: এশিয়া পোস্ট

যুক্তরাষ্ট্রের মিশিগানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। একই সঙ্গে যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশি কমিউনিটি ব্যক্তিত্ব পাশা খন্দকার এমবিইকে সংবর্ধনা দিয়েছে প্রবাসীরা।

রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় হ্যামট্রামিক সিটির আলাদিন রেস্টুরেন্টে মিশিগান বিএনপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মিশিগানের বিভিন্ন শহর থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেলিম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাজী আব্দুর রকিব। স্বাগত বক্তব্য দেন বিএনপি নেতা নাজমুল হাসনাত রেশাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব ও বিসিএ ইউকের সাবেক সভাপতি পাশা খন্দকার এমবিই। বক্তব্যে তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্বের ওপর আস্থা রাখার জন্য বিএনপি নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুর খান হারুন, সিলেট জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সদস্যসচিব রেজাউল করিম নাচন, বিএনপি নেতা ইকবাল হোসেন চৌধুরী, তারেক আহমেদ চৌধুরী, মাজহারুল ইসলাম ডালিম, মোস্তফা খান, দিনার খান হাসু ও ওয়াসিমুজ্জামান রণিসহ আরও অনেকে।

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে অবদানের স্বীকৃতি হিসেবে পাশা খন্দকার এমবিইকে সম্মাননা ও সংবর্ধনা দেওয়া হয়। পরে অতিথি ও নেতাকর্মীদের অংশগ্রহণে কেক কেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়।