logo

বাহরাইনে বাংলাদেশ স্কুল এন্ড কলেজের এইচএসসি’তে জিপিএ-৫ পায়নি একজনও

তোফায়েল রেজা
তোফায়েল রেজা , বাহরাইন
বাহরাইনে বাংলাদেশ স্কুল এন্ড কলেজের এইচএসসি’তে জিপিএ-৫ পায়নি একজনও
বাংলাদেশ স্কুল বাহরাইন ক্যাম্পাস। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে বাংলাদেশ স্কুল বাহরাইনের অধীনে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে মোট ২৯ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাশ করেছে ২৮ জন। এর মধ্যে জিপিএ-(A) ২৩ জন এবং জিপিএ (A-) ৫ জন।

তবে, ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় এবার স্কুলটি থেকে জিপিএ-৫ পায়নি কেউই। কিন্তু তা সত্ত্বেও এ ফলাফলে খুশি শিক্ষার্থী, অভিভাবকরা। কারণ, এবার বাংলাদেশে সব বোর্ডেই পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ এর হার কম।

ছাত্র-ছাত্রীদের ভালো ফলাফলে খুশি স্কুল কর্তৃপক্ষও। বাংলাদেশের সাথে মিল রেখে একই সময়ে হয় পরীক্ষা, ফলাফলও প্রকাশ করা হয় একই দিনে।

প্রাপ্ত ফলাফলে দেখা যায়, বাংলাদেশ স্কুল এন্ড কলেজ বাহরাইন থেকে এ বছর এসএসসি পরীক্ষায় (বিজ্ঞান বিভাগ থেকে ১৭জন, বাণিজ্য বিভাগ থেকে ১২ জন) মোট ২৯ জন ছাত্র-ছাত্রী অংশ নেয়। এতে সফলভাবে উত্তীর্ণ হয়েছে ২৮জন। অকৃতকার্য হয়েছে ১জন।

দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার, দূতাবাসের পক্ষ থেকে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জানান।

বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে, মানামার বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের ২৯ শিক্ষার্থ অংশ নিয়েছিল এবারের পরীক্ষায়, ভালো ফলাফলে খুশি শিক্ষার্থীরা। সন্তানের সাফল্যে উচ্ছ্বসিত অভিভাবকরাও।।