logo

দোহায় ৭০ গাড়ি ও বাইক চালককে ট্রেড মার্ক গ্রুপের সম্মাননা প্রদান

দোহায় ৭০ গাড়ি ও বাইক চালককে ট্রেড মার্ক গ্রুপের সম্মাননা প্রদান
পুরস্কৃত গাড়ি চালক ও বাইকার এবং প্রতিষ্ঠানের উর্দ্ধতনো কর্মকর্তারা (ইনসেটে)। ছবি: ট্রেড মার্ক গ্রুপ

কাতারের দোহায় ৫ ক্যাটাগরিতে ৭০ জন সেরা কার ড্রাইভার ও বাইক রাইডারকে সম্মাননা প্রদান করেছে ট্রেড মার্ক গ্রুপ। মঙ্গলবার (২০ অক্টোবর) দোহার মানসুরায় অবস্থিত প্রতিষ্ঠানটির নিজস্ব হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।

ট্রেড মার্ক গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মাহমুদুল হাসানের সঞ্চালনায় এবং গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান আব্দুল আলীর সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এসময় ২০২৬ সালের গ্রীষ্মকালীন তিন মাস—জুন, জুলাই ও আগস্টে কর্মদক্ষতা, পেশাদারিত্ব ও সার্বিক পারফরম্যান্সের ভিত্তিতে এ বছর পাঁচটি পৃথক ক্যাটাগরিতে ৩৫ জন কার ড্রাইভার ও ৩৫ জন মোটরবাইকারকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে বার্ষিক ওমরাহ সফর প্যাকেজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ট্রেড মার্ক গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মাহমুদুল হাসান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্রেড মার্ক গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম, ফাইন্যান্স ডিরেক্টর মো. ইকবাল হোসেন, অ্যাডমিন ম্যানেজার মো. আবু হানিফ এবং রিক্রুটিং অ্যান্ড প্রজেক্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার ইয়াকুব খন্দকার। এ ছাড়াও প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কর্মচারী, কার ড্রাইভার, বাইক রাইডার এবং সংশ্লিষ্ট প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।