logo
Advertisement

ওমানে ৫ দিন বন্ধ থাকবে কনস্যুলার সেবা

আরফাত উল্লাহওমান
ওমানে ৫ দিন বন্ধ থাকবে কনস্যুলার সেবা
ওমানে বাংলাদেশ দূতাবাস। ছবি: সংগ্রহীত

ওমানে ১৭ সেপ্টেম্বর থেকে মাস্কাট বাংলাদেশ দূতাবাসের স্থান পরিবর্তন হচ্ছে। পাশাপাশি দুটি ভবনে দূতাবাসের কর্যক্রম পরিচালনার লক্ষ্যে গত ১৫ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর কন্সুলেট সার্ভিস বন্ধ রাখা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ওমানের বাংলাদেশ দূতাবাস।

বর্তমান দূতাবাসের অদূরে আল সারুজ ৩০৪০ নাম্বার স্টেটে ৩১২৬ নাম্বার ভিলায় এ ও বি ইউনিটে নতুন দুতাবাসের কার্যক্রম পরিচালিত হবে।

আজ (১৬ সেপ্টম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, কাজ দ্রুত সম্পন্ন হওয়ায় আগামী কাল (১৭ সেপ্টেম্বর) থেকে নতুন ভবনে কন্সুলেট সেবা গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়।

দেশটিতে প্রায় ৭ লক্ষাধিক বাংলাদেশী প্রবাসীদের কন্সুলেট সেবা দিয়ে আসছে মাস্কাট বাংলাদেশ দূতাবাস। একটি ভবনে কন্সুলেট সেবা নিতে আসা প্রবাসীদের নানা সমস্যার সম্মুখিন হতে হত।

দূতাবাস ভবনের আয়তন ছোট হওয়ায় সেবা প্রত্যাশিদের জন্য পর্যাপ্ত শৌচাগার, ওয়াটিং এরিয়া, নামাজের স্থানসহ নানা মৌলিক সুবিধে থেকে বঞ্চিত ছিল।