logo
Advertisement

সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪ বাংলাদেশির

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪ বাংলাদেশির
দুর্ঘটনা কবলিত গাড়ি ও ইনসেটে সৌদিতে সড়ক দুর্ঘটনায় চার প্রবাসীর দুইজন। ছবি: গণমাধ্যম থেকে নেওয়া

সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চালকসহ ৪ বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন।

স্থানীয় সময় সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তায়েফের আল-খুরমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চারজনের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন— করিম উদ্দিন ও খালিদ মিয়া। অপর দুজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্র ও প্রবাসীদের দেওয়া তথ্য অনুযায়ী, জেদ্দা বিমানবন্দরে যাওয়ার জন্য তারা একটি গাড়িতে করে তায়েফ থেকে রওনা হয়েছিলেন। পথে আল-খুরমা এলাকায় গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় নিহত চারজনেরই বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়।

নিহত অপর দুজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং এ সংক্রান্ত প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।