কানেকটিকাটে মুনার উদ্যোগে সিরাতুন্নবী (সা.) মাহফিল

যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (মুনা) কানেকটিকাট চাপ্টারের উদ্যোগে বিপুল উৎসাহ-উদ্দীপনায় সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) মুনা সেন্টার অব কানেকটিকাটে (এমসিসি) এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মুনা কানেকটিকাট চাপ্টারের সভাপতি প্রফেসর নুরুল আমীনের সভাপতিত্বে এবং মারুফ হোসেনের সঞ্চালনায় মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন রাকিবুল ইসলাম।
এতে উদ্বোধনী বক্তব্য দেন প্রফেসর নুরুল আমীন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বিশেষ অতিথির বক্তব্য দেন মুনা নিউ ইংল্যান্ড জোনের সভাপতি আব্দুল মান্নান ও সেক্রেটারি মজির উদ্দিন।
বক্তারা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার জন্য তাঁর শিক্ষা অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। পরে সম্মিলিতভাবে নাতে রাসুল (সা.) পরিবেশন করেন আকবর উদ্দিন, আব্দুর রহীম ও রাকিবুল ইসলাম।
বিশেষ মোনাজাতের মাধ্যমে সিরাতুন্নবী (সা.) মাহফিলের সমাপ্তি হয়। এশার নামাজের পর উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের জন্য রাতের খাবারের আয়োজন করা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন মুনা কানেকটিকাট চাপ্টারের নেতা, সদস্য, স্থানীয় মুসলিম কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও আমন্ত্রিত অতিথিরা।



